Sabuj Bangla News দিনাজপুরে বেলবাড়ী বাজারে রংধনু সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত - Sabuj Bangla News

দিনাজপুরে বেলবাড়ী বাজারে রংধনু সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত


নিউজ ডেস্ক জুন ৬, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
দিনাজপুরে বেলবাড়ী বাজারে রংধনু সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,সবুজ বাংলা নিউজ :

দিনাজপুর সদর উপজেলার বেলবাড়ী বাজারে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ই জুন ঐতিহ্যবাহী সৃজনশীল প্রতিষ্ঠান ‘রংধনু সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে স্থানীয় শিশুদের নিয়ে এক ব্যতিক্রমী চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক, চিত্রশিল্পী ও ভাস্কর মুছা কালিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ারাম রায়, সাংবাদিক ও সহ-সভাপতি আন্তজার্তিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, জেলা কমিটি দিনাজপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও প্রকৃতি প্রেমী, এডমিন, আমরা ২নং সুন্দরবন ইউনিয়নবাসী, আরিফুর রহমান বঙ্গবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ন আন্তর্জাতিক পরিবেশ সচেনতা বৃদ্ধি এবং বিশ্ব ব্যাপী পরিবেশ গত সুরক্ষাকে উৎসাহিত করতে প্রতি বছর পালন করা হয়। ১৯৭২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষে ৫ই জুন দিনটিকে “পরিবেশ দিবস” হিসেবে ঘোষনা করা হয়। ১৯৭৪ সাল থেকে প্রতি বছর এটি বৈশ্বিক ভাবে পালিত হয়ে আসছে। বিশেষ অতিথির বক্তব্যে আরিফুল রহমান বঙ্গবাসী বলেন, শিশুদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অপরিসীম উপকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যে একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুছা কালিমুল্লাহর বলেন, পূর্বে ঢাকা শহরে আগামী প্রজন্মকে নিয়ে কাজ করার যে আনন্দ ও তৃপ্তি আমি পেতাম, আজ এই গ্রামের নিভৃত পল্লীতে এসেও ঠিক একই আনন্দ পাচ্ছি। এই অবুজ শিশুদের মাঝে ভালো কিছু করার এবং তাদের সুন্দর মানসিকতা নিয়ে গড়ে তোলার এই সুযোগ পেয়ে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই শিশুদের মাঝে থেকে ভালো কাজের এই মানসিকতা ধরে রাখতে পারি, এটাই আমার প্রার্থনা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একাডেমির যুগ্ন-পরিচালক গুলশান আরা বেগম, আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক নিপা রায়, কৃষ্ণা রানী রায়।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার হিসেবে পরিবেশ সচেতনতামূলক বিশেষ ট্রফি ও গাছের চারা তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী শেষে একাডেমির ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ কবিতা আবৃত্তি ও নৃত্য ও র‌্যালী প্রদর্শিত হয়। পরিবেশ রক্ষায় শিশুদের এমন সচেতনতামূলক উদ্যোগ ও সৃজনশীলতা স্থানীয় সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।