
উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে অর্ধশতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাওর চাল বিতরণ করেছে “আলোর ভুবন সামাজিক সংঘ”।
সংঘের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর ভুবন সামাজিক সংঘের সভাপতি মোঃ আহসান হাবীব শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের সিনিয়র সহ-সভাপতি ডা. চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সদস্য মোঃ আনারুল ইসলাম, সমাজসেবক মোঃ আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে আলোর ভুবন সামাজিক সংঘ সবসময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাওর চাল বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :