Sabuj Bangla News বীরগঞ্জে যৌথ মালিকানার জমিতে নির্মাণ কাজ, থানায় অভিযোগ জুয়েল ইসলামের - Sabuj Bangla News

বীরগঞ্জে যৌথ মালিকানার জমিতে নির্মাণ কাজ, থানায় অভিযোগ জুয়েল ইসলামের


নিউজ ডেস্ক মে ২৪, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
বীরগঞ্জে যৌথ মালিকানার জমিতে নির্মাণ কাজ, থানায় অভিযোগ জুয়েল ইসলামের

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা উপজেলার সুজালপুর এলাকায় যৌথ মালিকানার জমিতে জোরপূর্বক বসতবাড়ি নির্মাণ কাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ জুয়েল ইসলাম নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যক্তিগত সমস্যার কারণে জুয়েল ইসলাম একটি সম্পত্তি নিজের ও বীরগঞ্জ উপজেলার ডাবরা জিনেশ্বেরী গ্রামের মৃত: ধার উদ্দিন এর ছেলে  মোঃ মজিবর রহমানের নামে ক্রয় করেন। পরবর্তীতে অভিযুক্ত মজিবর রহমান ওই সম্পত্তি দানপত্রের মাধ্যমে জুয়েল ইসলামের নামে হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেও পরে তা ভঙ্গ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজালপুর মৌজার খতিয়ান নং-৬১৯৬ ও দাগ নং-১১৮৯ এর ৮ শতক জমির মধ্যে জুয়েল ইসলামের ৪ শতাংশ মালিকানা রয়েছে। অভিযোগ রয়েছে, জমির বণ্টননামা সম্পন্ন না করেই অভিযুক্ত পক্ষ পুরো জমিতে প্রবেশ করে নির্মাণ সামগ্রী এনে বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করেন।এমত অবস্থায় জুয়েল বীরগঞ্জ থানায় ১০ মে থানায় অভিযোগ করে। ১৩মে তার পরিবারকে নিয়ে পুরো জমিটা আমিন দিয়ে মাপ দিয়ে সীমানা নির্ধারণ করে ৪শতাংশ জমির উপর সিমেন্টের পিলার দিয়ে বেরা প্রদান করে। প্রতিপক্ষরা ১৪মে সকালে উক্ত বেরা ভেঙ্গে দিয়ে আবারও নির্মাণ কাজ শুরু করে। সেই কারণে পরবর্তীতে আবার নিরুপায় হয়ে ১৮মে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। এতে জুয়েল ইসলামের মালিকানাধীন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে পেরে জুয়েল ইসলাম স্থানীয় ব্যক্তি মোঃ বিপ্লব হোসেনকে ঘটনাস্থলে পাঠালে তাকেও ভয়ভীতি ও হুমকি দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বীরগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন-এ লিখিত আবেদন করা হলে শ্রমিকদের ওই জমিতে কাজ না করার নির্দেশ দেওয়া হয়। এরপরও অভিযুক্ত পক্ষ বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন বলে অভিযোগকারীর দাবি।

বর্তমানে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করা হয়েছে।