Sabuj Bangla News দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (BNRP)-এর আহবায়ক কমিটি গঠন - Sabuj Bangla News

দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (BNRP)-এর আহবায়ক কমিটি গঠন


নিউজ ডেস্ক মার্চ ২৮, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (BNRP)-এর আহবায়ক কমিটি গঠন

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (BNRP)-এর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুর ২টায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মোঃ সিফাত ইসলামকে আহবায়ক এবং এফ এম মোস্তাফিজুর চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া মোঃ মিলন ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, নতুন এই আহবায়ক কমিটি দিনাজপুর জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করা, নতুন সদস্য সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে কমিটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ সময় কমিটি ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।