Sabuj Bangla News বীরগঞ্জে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার - Sabuj Bangla News

বীরগঞ্জে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার


নিউজ ডেস্ক এপ্রিল ২, ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
বীরগঞ্জে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কুখ্যাত ডাকাত মোহাম্মদ ফরিদুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

বুধবার (১ মার্চ ২০২৬) উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। স্থানীয় চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।
বীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলামের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় মোট আটটি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি সাজা পরোয়ানাসহ মোট চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আটকের পর তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করেছে।