
বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আদর্শগ্রামের সাথে বার্ষিক গেদারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতেল গ্রামে এ সভার আয়োজন করা হয়।
পল্লীশ্রীর “নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি” প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সততা সিবিও’র সভাপ্রধান ধরিত্রী রায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মণ্ডল।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাহানাজ বেগম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর নার্গিস বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
গেদারিং সভায় আদর্শগ্রামের সদস্যদের বার্ষিক অর্জন ও কার্যক্রমের অভিজ্ঞতা শেয়ার করা হয়। পাশাপাশি নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :