Sabuj Bangla News বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা - Sabuj Bangla News

বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা

উত্তম শর্মা , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র মহন্ত, দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা মরহুম লুৎফর রহমান চৌধুরীর কর্মময় জীবন ও চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শিক্ষার প্রসার ও এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে মরহুম লুৎফর রহমান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।