Sabuj Bangla News বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত - Sabuj Bangla News

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক এপ্রিল ৯, ২০২৬, ১:১৯ অপরাহ্ন
বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এবং বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, রহিম বখশ স্কুলের প্রধান শিক্ষক সমিজ উদ্দিনসহ আরও অনেকে।

সভায় শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিশেষ  অতিথির বক্তব্যে  মাসুদ হোসেন বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা দেশের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।