
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ‘আর্থিক সাক্ষরতা সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার গোলাপগঞ্জ পূবালী ব্যাংক পিএলসি সেল্ফ সার্ভিস সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীরগঞ্জ পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও ব্যাংকটির সিনিয়র অফিসার মো. আবু সায়েম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্রনাথ রায়, আমিনা করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল চন্দ্র রায়, বীরগঞ্জ পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার ও অপারেশন ম্যানেজার জগন্নাথ চন্দ্র রায় এবং গোলাপগঞ্জ হাটের মেসার্স বিউটি ট্রেডার্সের স্বত্বাধিকারী আতিকুর রহমান আতিকসহ আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা সভায় আর্থিক সাক্ষরতার গুরুত্ব, অর্থের সঠিক ব্যবস্থাপনা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা, ঋণ গ্রহণ ও পরিশোধ এবং বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, পরিকল্পিত ব্যয় এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হয়।
বক্তারা বলেন, আর্থিক বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা একজন মানুষকে পরিকল্পিতভাবে অর্থ ব্যয়, নিয়মিত সঞ্চয় এবং নিরাপদ আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বৃদ্ধি এবং দায়িত্বশীল আর্থিক আচরণ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা, সঞ্চয়, ঋণ ও বিনিয়োগ সম্পর্কে সচেতন করার পাশাপাশি স্মার্ট অর্থ ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :