
সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে পরাজিত করে টানা তৃতীয় জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শ্রীলঙ্কা তৃতীয় সেটে ছন্দ খুঁজে পায় এবং বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে। এই সেটে শ্রীলঙ্কা ২৫-১৫ পয়েন্টে জয়লাভ করে। এরপর চতুর্থ সেটে দুই দলের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। পয়েন্টে সমানে সমানে পাল্লা দিয়ে চলে খেলা। টানটান উত্তেজনার পর এই সেটও শ্রীলঙ্কা জিতে নেয় ২৫-২২ পয়েন্টে।

ম্যাচ গড়ায় পঞ্চম ও শেষ সেটে। নির্ধারিত সেটে এসে লড়াই আরও জমে ওঠে। একপর্যায়ে দুই দলের পয়েন্ট সমান ১১-১১ এ পৌঁছায়। এই সময় বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের স্নায়ু ধরে রাখে এবং দুর্দান্ত খেলা উপহার দিয়ে টানা চার পয়েন্ট তুলে নেয়। শেষ পর্যন্ত ১৫-১১ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে পুরো দল। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের নাঈম।
আপনার মতামত লিখুন :