
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
মানবসেবা, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের প্রত্যয়ে মহান মে দিবস উপলক্ষে ১ মে শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার মাসিক আলোচনা সভা ও উপজেলা-ইউনিয়ন পর্যায়ের টিম লিডারদের আনুষ্ঠানিক নাম ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ওমর ফারুক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম এবং BECAS সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মানবকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, তরুণ সমাজকে সম্পৃক্ত করা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শক্তিশালী ও দায়িত্বশীল নেতৃত্বই একটি সংগঠনের অগ্রযাত্রাকে বেগবান করতে পারে।
আলোচনা শেষে আগামী তিন মাসের জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের টিম লিডারদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রতিষ্ঠাতা মো. ওমর ফারুক।
কাহারোল উপজেলা টিম লিডার হিসেবে মনোনীত হয়েছেন মো. মাহফুজ ইসলাম। এছাড়া কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে সোহেল রানা, মুকুন্দপুর ইউনিয়নে মো. সুয়েল রানা, তারগাঁও ইউনিয়নে ওসমান গণি জিহাদী এবং রামচন্দ্রপুর ইউনিয়নে সাহা মো. নাজমুল সাকিব টিম লিডার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে, বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নে মো. নিশাত ইসলাম, ৫ নং সুজালপুর ইউনিয়নে মো. লিমন ইসলাম, ৯ নং সাতোর ইউনিয়নে মোছা. সাথী আক্তার এবং ১০ নং মোহনপুর ইউনিয়নে মো. তৈফিক আহম্মেদ টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য আল-আমিন, জুবায়ের আহম্মেদ, রাকিব ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত টিম লিডারদের দক্ষতা, আন্তরিকতা ও নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সমাজসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আপনার মতামত লিখুন :