Sabuj Bangla News ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন - Sabuj Bangla News

ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন


নিউজ ডেস্ক এপ্রিল ১৬, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে গঠিত এ কমিটিতে হরিদাস চন্দ্র রায়কে আহ্বায়ক এবং মানিক চন্দ্র রায়কে সদস্য সচিব করা হয়েছে।কমিটির অনুমোদন দেন বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিককা রাম রায়।

এ সময় উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকির, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ভোগনগর ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর ইসলাম এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবু সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।