Sabuj Bangla News বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ - Sabuj Bangla News

বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ


নিউজ ডেস্ক জুন ২৭, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে।

শনিবার(২৭ জুন) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাটে মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক ও “আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী” মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।

উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার, আবু সাঈদ, সদস্য সচিব তানভীর চৌধুরী প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানায়, ২০০৭ সালের প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে বর্তমানে প্রায় সাড়ে ৪শত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষকরা স্বেচ্ছাশ্রমে তাদের পরিচর্যা করে। বিদ্যালয়টি ও শিক্ষার্থীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তিনি স্থানীয় এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সহ সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।