
দয়ারাম রায় নিজস্ব প্রতিবেদক ঃ
ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে জাতীয় সংসদে শপথ গ্রহন শেষে সৈয়দপুর বিমান বন্দর থেকে দিনাজপুর নিয়ে যাওয়ার সময় কয়েক শত মানুষের অংশগ্রহন পথে-পথে সংবর্ধনা।
গতকাল শুক্রবার দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য একাধিক বারের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জাতীয় সংসদের শপথ গ্রহন শেষে দিনাজপুরের উদ্যেশে সৈয়দপুর বিমান বন্দরে পৌছালে, দিনাজপুর থেকে শত শত জনতা ও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবর্গ ও অংঙ্গ সংগঠনের প্রতিনিধিগণ মাইক্রোবাস, মোটর সাইকেল নিয়ে তাকে বিমান বন্দরে আনতে যান। এ সময় তার নির্বাচনী আসনের প্রবেশদ্বার ব্যাংকালী বাজারে এলাকাবাসী এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য ভিড় জমায়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ফুল দিতে আসেন। দুপুর ১২.৩০ ঘটিকার সময় এমপি মহোদয় উপস্থিত হলে উপস্থিত জনতা কেউ তার হাতে ফুল দেওয়ার প্রতিযোগীতা আবার কেউ আনন্দে কান্না জরিত কন্ঠে বুক মিলাতে গিয়ে আয়োজকদের সমস্যার মুখে পড়তে হয়। এসময় এমপি টেবিলের উপরে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য প্রদান করেন। তিনি বলেন তার দেয়া প্রতিশ্রুতি তিনি পালনে বন্ধ পরিকর। তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এলাকাবাসীর সুস্থতা কামনা করে বক্তব্য শেষ করেন।
পথিমধ্যে রামডুবি মোড় জামে মসজিদে জুম্বার নামাজ আদায় শেষে রামডুবি মোড় সিদ্দিক মাষ্টার মার্কেটে সামনে, রানীগঞ্জ বাজারে, জামতলী বাজারে, গোপালগঞ্জ বাজারে পথসভা থেকে এমপি মহোদয়কে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :