Sabuj Bangla News বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - Sabuj Bangla News

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


নিউজ ডেস্ক ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

উত্তম শর্মা, নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।এসময় আরো বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার তদন্ত (ওসি) সিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলে ইবনে কাওছার আলী ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনসহ আরো অনেকে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।