
জাহিদ হাসান, স্টাফ রির্পোটার:
দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল রোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাইসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ওসি মো. সাইফুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। তিনি আইন মেনে চলার জন্য সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :