Sabuj Bangla News দিনাজপুর জেলা প্রশাসক কার্য্যালয়ে আসক এর নবগঠিত কমিটির তালিকা প্রদান - Sabuj Bangla News

দিনাজপুর জেলা প্রশাসক কার্য্যালয়ে আসক এর নবগঠিত কমিটির তালিকা প্রদান


নিউজ ডেস্ক জানুয়ারী ১৫, ২০২৬, ২:৫০ অপরাহ্ন
দিনাজপুর জেলা প্রশাসক কার্য্যালয়ে আসক এর নবগঠিত কমিটির তালিকা প্রদান

দিনাজপুর প্রতিনিধিঃ

আন্তজার্তিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক) এর নবগঠিত জেলা কমিটির তালিকা প্রদান করা হয়েছে।
বুধবার দিনাজপুর জেলার নবগঠিত আন্তজার্তিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর নব গঠিত জেলা কমিটির তালিকা ১২ ঘটিকার সময় জেলা প্রশাসক কার্য্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে তালিকা ও ফুলের শুভেচ্ছা গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রিয়াজ উদ্দিন। কিছু সময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। তালিকা প্রদানের সময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ আবু তাহের, জেলা সভাপতি, দয়ারাম রায়, সিনিয়ন সহ-সভাপতি, মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান সরকার, সহ-সভাপতি, আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক, জাকির হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক, মোঃ আবুল কালাম, প্রচার সম্পাদক, মোঃ দুলাল হোসেন দপ্তর সম্পাদক।