Sabuj Bangla News ঘোড়াঘাটে ৫ জন সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা - Sabuj Bangla News

ঘোড়াঘাটে ৫ জন সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা


নিউজ ডেস্ক ডিসেম্বর ১০, ২০২৫, ১:১৮ অপরাহ্ন
ঘোড়াঘাটে ৫ জন সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা

আনভি বাপ্পি,  ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে বিসিআইসি অনুমোদিত সার ডিলারসহ অনুমোদনহীন ৪ জন খুচরা সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আব্দুল আল মামুন কাওছার শেখ।

গত দুই দিনে মঙ্গলবার পর্যন্ত ঘোড়াঘাট পৌর এলাকার বাগেরহাট ও উপজেলার ডুগডুগী হাট এলাকায় যৌথ ভাবে অভিযান পরিচালনা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদনহীন ভাবে সার বিক্রি করা়র দায়ে ঘোড়াঘাট পৌরসভার বাগের হাটের দুটি দোকানে ৩ হাজার করে ৬ হজার টাকা ও ডুগডুগিহাট বাজারে তিনটি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একটি বিসিআইসি ডিলার দোকানে ৫ হাজার ও অন্য দুটি দোকানে ২ হাজার করে।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিশ্ববিদ্যার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন এসআই সাব্বিরের নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল।  বিষয়ে এসিল্যান্ড  আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, সার নীতিমালা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।