Sabuj Bangla News ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন, বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায়-সেলিনা রহমান - Sabuj Bangla News

১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন, বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায়–সেলিনা রহমান


নিউজ ডেস্ক নভেম্বর ১৭, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন
১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন, বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায়–সেলিনা রহমান

নিজস্ব প্রতিবেদ,

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহবায়ক সেলিনা রহমান বলেন,আপনারা ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। একটি স্বৈরাচার সরকার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে ছিল। আপনারা ধানের শীষে ভোট দিবেন দেশ কে বাঁচাবেন জনগণ কে বাঁচাবেন।

সোমবার(১৭নভেম্বর) দুপুরে নড়াগাতী থানার কাচারী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে সামনে রেখে নড়াইল-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণার অঙ্গীকার ভোটারদের সামনে তুলে ধরা অংশ হিসেবে সভাপতির বক্তব্যবে এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, নারী ও শিশুর অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

সভায় বক্তারা সমাজের অর্ধেক অংশ নারী ও দেশের ভবিষ্যৎ শিশুদের সুরক্ষায় বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১ আসনে জয়ী হলে এই এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেন। এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি সফল হয়।