
বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে ঠাকুরগাঁ বাস স্ট্যান্ড সংলগ্ন নিউ একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় ক্লিনিক মালিক, ক্লিনিক কর্তৃপক্ষ হতাশ অবস্থায় দিন কাটাচ্ছে।সেই সাথে নার্স, আয়া, ওয়ার্ড বয়,মার্কেটিং অফিসার অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
৫ অক্টোবর রবিবার সকাল ১০ টায় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো:রেজাউল করিম রিপন জানান, গত ২০ জুন হৃদয় চন্দ্র রায় এর স্ত্রী আশা মনি বিকেল প্রায় ৪ টায় ডা:ইয়াসমিন ইসলাম এর পরামর্শে আমাদের নিউ একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওটি রুমে নিয়ে যান। সিজার শেষে একটি কন্যা সন্তান প্রসব করেন।কিছুক্ষণ পর রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখা দেয় । এমনতা অবস্থায় ডা:ইয়াসমিন ইসলামকে ফোন করা হলে তিনি দ্রুত এম্বুলেন্সে যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে নিয়ে গিয়ে ভর্তি করান। দীর্ঘ পাঁচ ঘন্টা পর
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারপর আমরা মানসিকভাবে ভেঙে পরি। পরবর্তীতে আশা মনির সজনরা মৃত লাশ নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুজলপুর গ্রামে নিয়ে যায়। হিন্দু ধর্ম রীতি অনুযায়ী দাহকার্য সম্পূর্ণ করে।
এ বিষয়ে তিনি আরো জানান একটি কুচক্র মহল টাকার লোভে পড়ে বিভিন্ন পত্রিকায় নিউজ ছাপায়। কিন্তু উক্ত নিউজলো আমার মতে মিথ্যা ।আমি এর তীব্র নিন্দা জানাই।তিনি আরো বলেন, নিউ একতা ক্লিনিক একটি লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে গরিব দুখী মানুষের অল্প পয়সায় চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে মৃত আশা মনির স্বামী হৃদয় চন্দ্র রায়ের সাথে কথা বললে তিনি জানান, এটি একটি দুর্ঘটনা, আমার স্ত্রী শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিল। আমি চাই নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার খুলে দেওয়া হোক। নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে অনেক লোকের কর্মসংস্থান হবে।
এ বিষয়ে বীরগঞ্জের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী মো. খোরশেদ আলম বলেন,
“নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার বহু বছর ধরে বীরগঞ্জে গরিব ও অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা দিয়ে এসেছে। এখানে এলাকার অনেক যুবকের কর্মসংস্থান হয়েছে। একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে এতদিন ধরে ক্লিনিকটি বন্ধ থাকায় আমরা স্থানীয় ব্যবসায়ীসহ এলাকাবাসী খুবই কষ্টে আছি। রোগীরা চিকিৎসার জন্য দূরে যেতে বাধ্য হচ্ছে।”
তিনি আরও বলেন,“আমরা চাই প্রশাসন বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ক্লিনিকটি পুনরায় চালুর অনুমতি দিক। এতে এলাকাবাসী উপকৃত হবে এবং কর্মচারীরাও আবার কাজে ফিরতে পারবে।”
বীরগঞ্জের নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার পুনরায় চালুর দাবি জানিয়েছেন সাংবাদিক মোজাম্মেল হক। তিনি বলেন, “নিউ একতা ক্লিনিকের কর্তৃপক্ষ অত্যন্ত সৎ ও মানবিক মনের মানুষ। ক্লিনিকে কোনো রোগীর অপারেশনের সময় হার্ট অ্যাটাকের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, তবে এর জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে দায়ী করা ঠিক নয়। জন্ম ও মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। একজন চিকিৎসক সর্বদা চান তার রোগী সুস্থ হয়ে উঠুক।”
তিনি আরও বলেন, “ক্লিনিক কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করে রোগীদের সর্বোচ্চ সেবা দিতে এবং অপারেশনের পর যেন রোগীরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে কাজ করে। তাই এলাকাবাসীর স্বার্থে দ্রুত এই ক্লিনিক পুনরায় চালু করা জরুরি।”
আপনার মতামত লিখুন :