Sabuj Bangla News বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন - Sabuj Bangla News

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন


নিউজ ডেস্ক অগাস্ট ২৭, ২০২৬, ১:১০ অপরাহ্ন
বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে সংযোগ সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়ক নির্মাণের ফলে প্রকল্পের বাসিন্দাদের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে।