বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
নিউজ ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. অমৃত সরকার, মেডিকেল অফিসার ডা. আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার ডা. মো. আবু সায়েম সোহাগ এবং ডা. মো. মাহামুদুল হাসান রাব্বি।
এছাড়াও অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্যসেবা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :