
দিলীপ কুমার রায়, নিজেস্ব প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির আয়োজনে ০৮ই মার্চ’২০২৬ইং রোজ রবিবার কাহারোল উপজেলা হলরুমে বিকাল ৩ঘটিকায় সময় ওয়াল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির প্রোগ্রাম ম্যানেজার লাভলী লাকি বিশ্বাসের সভাপতিত্বে পারিবারিক আয় বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নির্বাচিত অতি-দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। তিনি ৩৭৫জন অতি দরিদ্র প্রত্যেকটি উপকারভোগীদের মাঝে নগদ অর্থ ৯ হাজার ৫শত টাকা বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ রোমেন বড়–য়া, উপজেলা সমাজ সেবা অফিসার এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা আফসার মোস্তারী, উপজেলা তথ্য আপনা নূর জাহান বেগম। আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন কাহারোল এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, প্রোগ্রাম অফিসার আলবিনুশ সরেন, পলাশ ক্রুশ সহ ধর্মীয় নেতৃবৃন্দ ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্য বৃন্দ প্রমুখ।
আপনার মতামত লিখুন :