Sabuj Bangla News আজ রামকলা সেবা শ্রমে শ্রী শ্রী রাম কৃষ্ণ পরমহংদেবের ১৯১ তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব ২৬ - Sabuj Bangla News

আজ রামকলা সেবা শ্রমে শ্রী শ্রী রাম কৃষ্ণ পরমহংদেবের ১৯১ তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব ২৬


নিউজ ডেস্ক ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
আজ রামকলা সেবা শ্রমে শ্রী শ্রী রাম কৃষ্ণ পরমহংদেবের ১৯১ তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব ২৬

নিজস্ব (প্রতিবেদক) দয়ারাম রায়ঃ

আজ ২৭ শে ফেরুয়ারী /২৬ শুক্রবার রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংদেবের ১৯১ তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব।

তথ্য সুত্রে জানা গেছে, দিনাজপুর খানসামা উপজেলার ২নং ভেরভেরী ইউনিয়নে রামকলা সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় এবারো আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব এর আয়োজন করা হয়েছে। যাহার কর্মসূচী সকাল ৮টা শ্রী ভগবানের পুঁজা, ভজন ও ধর্মগ্রন্থ পাঠ। সকাল ১০টায় বর্ণাঢ্য শোভা যাত্রা । সকাল ১১ টায় কবি গান নির্মল সরকার ও তার দল,দুপুর ১টায় নর নারায়নের সেবা। দ্বিতীয় পর্ব বিকাল ৪.৩০ মি ধর্ম সভা,বিষয় রামকৃষ্ণ বিবেকানন্দ বিশ্ব চেতনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী মৎ স্বামী বিভাতœানন্দজী মহারাজ,অধ্যক্ষ রাম কৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ আশ্রম ও রামকলা কৃষ্ণ মিশন,দিনাজপুর। প্রধান আলোচক শ্রীমৎ স্বামী শক্তি নাথানন্দজী মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন সেবা শ্রম চট্রগ্রাম। বিশেষ আলোচক শ্রীমৎ স্বামী ব্র¤œনিষ্টানন্দজী মহারাজ,সন্ন্যাসী রামকৃষ্ণ, রামকৃষ্ণ সেবা,আশ্রম রামকলা,বিশেষ অতিথী জনাব মোঃ রিয়াজুল ইসলাম,চেয়ারম্যান,২নং ভেরভেরি ইউনিয়ন পরিষদ,খানসামা,দিনাজপুর। আরো অনেক অতিথি বৃন্দ রয়েছেন। সকল ভক্ত বৃন্দদের সপরিবার ও সবান্ধব আমন্ত্রন জানান, সভাপতি মনোরঞ্জন রায় ও সাধারন সম্পাদক জগদীশ চন্দ্র অধিকারী।