Sabuj Bangla News বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে - Sabuj Bangla News

বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে


নিউজ ডেস্ক ডিসেম্বর ২৭, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মোজাম্মেল হক,নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের হাবলু হাট দারুল আইতাম মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর–১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আলহাজ্ব মোকাররম হোসেন চৌধুরী পলাশ এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন।এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।