Sabuj Bangla News সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মনজুরুল ইসলামের - Sabuj Bangla News

সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মনজুরুল ইসলামের


নিউজ ডেস্ক এপ্রিল ২৩, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মনজুরুল ইসলামের

জাহিদ হাসান, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট হরিসভা মন্দিরের আয়োজনে “কলির করাল গ্রাস ও পাপাচার থেকে মুক্তির অতীব সহজ পন্থা-নাম জপ” শীর্ষক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। তিনি হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকলকে নিজ নিজ ধর্মের মূল শিক্ষা অনুসরণ করে ন্যায় ও মানবিকতার পথে চলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত নাম জপ কর্মসূচি এলাকায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে