
জাহিদ হাসান, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন-এর কাছ থেকে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম। তিনি বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলী, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন ও সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও মো. শরিফুল ইসলাম শিপলু ও যুগ্ম আহবায়ক সাজু ইসলাম। উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান চৌচৌধুরী আকাশ ছাত্রদলের পৌর আহব্বায়ক সামিউল ইসলাম সবুজ।
এ সময় বীরগঞ্জ ও কাহারোল উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :