
নাজমুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক, সবুজ বাংলা নিউজ :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামে শ্রী শ্রী চণ্ডী মন্দির সংলগ্ন পুকুরে গ্যাস ট্যাবলেট বা বিষ প্রয়োগে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি উত্তম রায় ১৪ ডিসেম্বর রাতে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, মন্দির উন্নয়নের অর্থ সংগ্রহের জন্য পুকুরে মাছ চাষ করা হয়েছিল, কিন্তু সকালে গিয়ে সব মাছ মরা অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, কমিটির অভ্যন্তরীণ বিরোধের জেরে সাবেক সভাপতি হরি শংকর রায় এ ঘটনার সঙ্গে জড়িত। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
৫নং সুজালপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মাছ মৃত্যুর কারণ জানতে ল্যাব টেস্ট প্রয়োজন। তাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি। বীরগঞ্জ থানার ওসি বলেন, অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :