Sabuj Bangla News লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা - Sabuj Bangla News

লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা


নিউজ ডেস্ক নভেম্বর ৩০, ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা

স্টাফ রিপোর্টার নড়াইল :

বিএনপি’চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে রোববার (৩০নভেম্বর) বিকালে লোহাগড়ার রথখোলা জগন্নাথ মন্দির চত্ত¡রে প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় গীতা পাঠ করে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সৃষ্টিকর্তার কাছে।
এসময় উপস্থিত ছিলেন,লোহাগড়া পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী, যুগ্ম আহবায়ক বিপ্লব চক্রবর্তী,সাধন কর্মকার, সাধন কুমার দাশ, কৃষ্ণ বিশ্বাস, বিশ্ব সরকার, সাধক মদন চক্রবর্তী, সনজিৎ দাস, গৌতম সাহা, নলিন বিশ্বাস, হারান স্বর্ণকার, অমিতাভ বিশ্বাস, রুপ কুমার সরকারসহ প্রমুখ।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¡বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থার এখনো উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছে।