Sabuj Bangla News খোকসা হাসপাতালে ইউএনওর আকস্মিক পরিদর্শন - Sabuj Bangla News

খোকসা হাসপাতালে ইউএনওর আকস্মিক পরিদর্শন


নিউজ ডেস্ক নভেম্বর ৩০, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
খোকসা হাসপাতালে ইউএনওর আকস্মিক পরিদর্শন

নাহিদুজ্জামান, খোকসা,কুষ্টিয়া।

কুষ্টিয়ার খোকসায় রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদিপ্ত রায় দীপন আকস্মিকভাবে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এদিন ছিল খোকসায় তাঁর শেষ কার্যদিবস।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের প্রধান গেটের ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ দেখেন। এরপর তিনি হাসপাতালের অ্যাম্বুলেন্সের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় হাসপাতাল এলাকায় আসা রোগীদের সঙ্গে কথা বলেন ইউএনও। তারা চিকিৎসা সেবা ও ওষুধ পাওয়া নিয়ে যেসব অভিযোগ করেন, সেগুলোর বিষয়ে তিনি দায়িত্বরত ডাক্তারের সঙ্গে কথা বলেন।

পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীদের জন্য ওষুধ সরবরাহ নিয়মিত ও সঠিকভাবে হচ্ছে কিনা সে বিষয়ে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।