
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারুপাড়া কদমতলী শ্মশানঘাটটি দীর্ঘদিন ধরে নাজেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন না হওয়ায় শ্মশানঘাটটি ব্যবহার করতে স্থানীয়দের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
শ্মশানঘাটটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজ কুমার ও সাধারণ সম্পাদক টিক্কা রাম রায়। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর শিবরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল হাকিম।
এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা শ্মশানঘাটটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক কাজের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শ্মশানঘাটটির অবস্থা নাজেহাল থাকায় মরদেহ সৎকারের সময় নানা সমস্যার সৃষ্টি হয়। তাই শ্মশানঘাটটি দ্রুত সংস্কার ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি।

এ বিষয়ে নারুপাড়া কদমতলী শ্মশানঘাটের সংশ্লিষ্টরা দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলামের কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের উদ্যোগে শ্মশানঘাটটির সংস্কার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :