
বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত দর্শনার্থী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন ধলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আকাশ চৌধুরী।
খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব মো. জাকির হোসেন ধলু। তিনি বলেন এ ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে দেশের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ পাতা খেলা ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন :