
দিলীপ কুমার রায়, নিজেস্ব প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের দক্ষিন মহেশপুর গ্রামে (মালদইয়া পাড়া) মোঃ আব্দুল গাফ্ফার এর ছেলে মোঃ মিজানুর রহমানের বাড়ীতে সেফটি ট্যাংক খননরত অবস্থায় মাটি ধসে অনুমানিক ৩০ ফিট নীচে ১ শ্রমিক চাপা পড়ে। গত ১০ মার্চ’২০২৬ রোজ মঙ্গলবার অনুমানিক ০৯টা ৫৮টি মিনিটি কাহারোল ফায়ার সার্ভিস ইউনিট কর্তৃক দূর্ঘটনার খরব পেয়ে ওয়ারহাউজ ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে ১টি উদ্ধাকারী চৌকস ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌছে, উদ্ধার কাজ পরিচালনা করে উক্ত মাটির নীচে চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকৃত ব্যক্তি হলে দক্ষিন মহেশপুর গ্রামের মালদইয়া পাড়ার মোঃ আসাদুল্লাহ এর ছেলে মোঃ আজহারুল ইসলাম (৩৮) কে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস টিম উক্ত শ্রমিককে দ্রুত কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পৌছে দেন। ৩০ফিট মাটির নীচে চাপাপড়া ব্যক্তিকে দ্রুত জীবিত উদ্ধার করায় কাহারোল ফায়ার সার্ভিসের এই চৌকস ইউনিটের প্রতি কাহারোলবাসী কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :