Sabuj Bangla News বীরগঞ্জে রাতের আঁধারে জমি দখলের অভিযোগ - Sabuj Bangla News

বীরগঞ্জে রাতের আঁধারে জমি দখলের অভিযোগ


নিউজ ডেস্ক ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন
বীরগঞ্জে রাতের আঁধারে জমি দখলের অভিযোগ

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ,মৃত সত্যেন্দ্রনাথ রায়ের ছেলে হীরালাল রায় হিরু বলেন, আমার বোয়ালমারী গ্রামের বোয়ালমারি মৌজার ৭ শতাংশ জমি রাতের অন্ধকারে বিকাশ চন্দ্র রায়,লক্ষণ চন্দ্র রায়, প্রদীপ চন্দ্র রায়, কৃষ্ণ চন্দ্র রায়, দখল করে কলার গাছ রপন করে। এই জমিটি আমরা বাপ-দাদার আমল থেকে ভোগ দখল করে আসতেছি। আমার মাঠ পর্চা, জমির কাগজ,সব আছে । আমি প্রশাসনের কাছে জোর দাবি করি আমার জমিটি আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য।

এ বিষয়ে বোয়ালমারি গ্রামের মনি কুমার রায় এর সাথে কথা বললে তিনি বলেন, হীরা লাল রায় হিরু এই জমিটি বাপ দাদার আমল থেকে ভোগ দখল করে আসতেছে। বিকাশ, লক্ষণ, প্রদীপ, কৃষ্ণ, জমিতে বর্তমানে কলাগাছ রোপন করেছে।

জমির আশেপাশের এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, এতদিন জমিটি ভোগ দখল করে আসতেছে, হীরালাল রায় হিরু, এখন আবার দখল করে নিয়েছে বিকাশরা, আমরা শুনেছিলাম দীর্ঘদিন থেকে উনাদের এই জমির উপরে মামলা চলছে। মামলা রায় কে পেয়েছে আমরা জানি না।

এ বিষয়ে বিকাশ রায় এর সাথে কথা বললে তিনি বলেন,প্রকৃত জমির মালিক আমরা,রেকর্ড মূলে জমির মালিক আমরা, । জোর করে দীর্ঘদিন থেকে আমাদের এই জমি তারা ভোগ দখল করে আসতেছে, আমরা অনেক ছোট ছিলাম তাই জমিতে যাইতে পারিনি,এখন আমরা জমিটি দখল করে নিয়েছি। বর্তমানে জমিতে কলাগাছ রয়েছে।