Sabuj Bangla News বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়ন শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত - Sabuj Bangla News

বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়ন শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত


নিউজ ডেস্ক জানুয়ারী ১০, ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন
বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়ন শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের কাজল তিন রাস্তার মোড়ে মো. জিয়া ইসলামের উঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
শুক্রবার, ৯ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পাল্টাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আলমগীর। সভা পরিচালনা করেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম রাজা। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তিনি শ্রমিক দলের কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জিয়া ইসলাম, মাজেদুল ইসলাম, আবু বক্করসহ স্থানীয় নেতাকর্মীরা।
উঠান বৈঠকে স্থানীয় শ্রমিক ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।