
তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা ॥
ভোলায় পৌরসভার তিনটি গাড়িতে আগুন ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে পৌরসভা কর্মচারী সংসদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কর্মচারীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় বক্তারা জানান,গত ২৫ অক্টোবর শহরের নতুন বাজারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পৌরসভার তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয় এবং কর্মচারীদের মারধর করা হয়। এ ঘটনায় ২৭ অক্টোবর ভোলা মডেল থানায় ২৪ জনকে আসামি করে একটি মামলা হলেও এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন- পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. জাফর ইকবালসহ ফেডারেশনের নেতৃবৃন্দ.
আপনার মতামত লিখুন :