Sabuj Bangla News বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Sabuj Bangla News

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিউজ ডেস্ক নভেম্বর ১৭, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এনামুল হক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নওগাঁয় উদযাপিত হলো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু, সভাপতি, জেলা বিএনপি নওগাঁ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলহাজ্ব মামুনুর রহমান রিপন, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি নওগাঁ।

এছাড়াও উপস্থিত ছিলেন— মোঃ খোরশেদ আলম, সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখা মোঃ নাদিম হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখা নওগাঁ জেলার ১১ থানা থেকে আগত BMUJ এর সদস্য সাংবাদিক বৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মফস্বল সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা রক্ষা এবং ন্যায়-অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে সংগঠনের অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে দেশের উন্নয়ন ও গণমানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্ব এবং সাংবাদিকদের নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে আলোচনা হয়। বক্তারা BMUJ-এর প্রতিষ্ঠানবার্ষিকীতে সংগঠনকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরো শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।