Sabuj Bangla News বীরগঞ্জে মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Sabuj Bangla News

বীরগঞ্জে মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক মে ১, ২০২৬, ২:৪০ অপরাহ্ন
বীরগঞ্জে মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে বীরগঞ্জ উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিজ কার্যালয়ে উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১১ টায় উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সভাপতি মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। একই সঙ্গে তিনি মে দিবসের তাৎপর্য তুলে ধরে সকল শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু,পৌর বিএনপির সভাপতি মো:আমিরুল ইসলাম বাহার,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:কামরুল হাসান, বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস। এসময় আরও বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক আফাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।