
মোঃ মোকাররম হোসেন,ব্যুরো চীফ, দিনাজপুর:
দিনাজপুর শহরে টেইলারিং জগতে শেষ মূহুর্তে কাজ চলছে, পবিত্র ঈদ উল ফিতর এর উপলক্ষে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী ৫২ বছরের পোশাক তৈরি শিল্পের টেইলারিং জগতের অন্যতম একটি সুনামধন্য প্রতিষ্ঠান। যাহা শহরের প্রাণকেন্দ্রের আরবী টাওয়ার, চুড়িপট্টি রোড মালদাহ্পট্টি দিনাজপুরে অবস্থিত। এই নিপুন টেইলার্স এর স্বত্তাধিকারী মোঃ রাশেদুল ইসলাম নিপুন এর পক্ষ হতে দেশ ও বিদেশের আমার সকল সদস্যদের মাঝে জানাই ঈদ উল ফিতর এর অগ্রীম শুভেচ্ছা সেই সাথে জানাই ঈদ মোবারক। ১৮ মার্চ ২০২৬ খ্রিঃ রোজ বুধবার দুপুর ১২:৩০ মিনিট সময়ে তার নিজ প্রতিষ্ঠানে সাংবাদিকদের সাক্ষাৎকারে নিপুন টেইলার্স এর স্বত্তাধিকারী বলেন আমাদের সেবাসমূহের মান অতন্ত্য ভালো। এখানে মহিলাদের ব্লাউজ, পেটিকোট, কামিজ, স্যালোয়ার, বোরকা, বাচ্চাদের ফ্রক, স্কুল ড্রেস, লেহেঙ্গা, পার্টিফ্রক, নাচের পোশাক, ছোট বাচ্চাদের পেন্ট-শার্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের ইউনিফর্ম, ইত্যাদি সুন্দরভাবে দক্ষ কারিগরদ্বারা এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পোশাক তৈরি করা হয়। উক্ত প্রতিষ্ঠানের সদস্যরা জানান আমরা প্রায় দীর্ঘদিনযাবৎ এই টেইলার্সে নিখুতভাবে পোশাক তৈরি থাকি। এই পোশাক তৈরির শিল্পের কারখানার জগতে নিবেদিত প্রাণ হিসেবে সততা ও নিষ্ঠার সাথে নিপুন টেইলার্স এর স্বত্তাধিকারী মোঃ রাশেদুল ইসলাম নিপুন গ্রাহকদের উন্নত সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও সদস্যরা আরোও জানান নিপুন টেইলার্স এর স্বত্তাধিকারীর পিতা মোঃ খায়রুল আলম তাদের সেলাই এর কাজের মান উন্নত হওয়ায় এবং ব্যবহার আচরন ভালো হওয়ার কারনে দেশের বাহিরে থেকেও গ্রাহকরা নিয়মিত ভাবেন কাজের অর্ডার দিয়ে থাকেন। “আপনার স্টাইল, আমাদের সেলাই” “নিখুঁত ফিটিং, নিখুঁত আত্মবিশ্বাস ” “সেলাইয়ে ফুটে উঠুক আপনার ব্যক্তিত্ব ¦” “মাপ অনুযায়ী স্টাইল, সেলাইয়ে নিখুঁত ফাইল” “আপনার স্বপ্নের পোশাক, আমাদের হাতে বাস্তব” এটাই হলো আমাদের অঙ্গীকার , লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের যোগাযোগের ঠিকানাঃ নিপুন টেইলার্স, আরবী টাওয়ার, চুড়িপট্টি রোড মালদাহ্পট্টি দিনাজপুর।
আপনার মতামত লিখুন :