Sabuj Bangla News কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা - Sabuj Bangla News

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা


নিউজ ডেস্ক মার্চ ১৯, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা

জাহিদ হাসান, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা এবং SABD পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সবাই যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করে এবং জীবনে স্বচ্ছতা বজায় রেখে চলে, তাহলে একদিন অবশ্যই সফলতা আসবে। স্কলারশিপ অর্জনের জন্য ইংরেজি ও গণিতে বেশি গুরুত্ব দিতে হবে। অপ্রয়োজনীয় চাহিদা না বাড়িয়ে পরিবারের উপর আর্থিক চাপ কমাতে হবে-শুধু প্রয়োজনীয় জিনিসই চাইতে হবে।

তিনি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়ে বলেন, নিজেকে সঠিকভাবে পরিচালনার জন্য টিউশনি করানোর মতো কাজেও যুক্ত হওয়া উচিত। পরিশ্রম, শৃঙ্খলা ও সঠিক দিকনির্দেশনা মেনে চললে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের জন্য গর্ব বয়ে আনতে পারবে।
শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “তোমাদের পাশে আমি সবসময় থাকবো।” শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তিনি সহযোগিতা করতে প্রস্তুত আছেন এবং তাদের সফলতার পথচলায় পাশে থেকে দিকনির্দেশনা দেবেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও SABD-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
আয়োজকরা জানান, “আমাদের এক হৃদয়, লক্ষ্য হোক বিশ্বজয়”-এই স্লোগানকে সামনে রেখে ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।