
দয়ারাম রায়, নিজ্স্ব প্রতিবেদকঃ
নিয়তির নির্মম পরিহাস জীব জগতের সবাই কে মৃত্যুর স্বাদ গ্রহন করিতে হইবে। জীবনের এই নির্মমতার স্বীকার কৃষক নেতা সাংবাদিক দয়ারাম রায়ের স্ত্রী গীতা রানী রায়ের। শারিরিক ভাবে অসুস্থ হলে গত ১৩/৯/২০২৬ ইং তারিখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডে জায়গা না পেয়ে চেক আপ স্পেশালিস্ট হাসপাতালে আইসিইউ তে ভর্তি করা হয় চিকিৎসা শেষে গত ২১/০৯/২০২৬ তারিখে বাসায় আনা হয়। চিকিৎসারত অবস্থায় গত ৩০ শে সেপ্টেম্বর বুধবার দুপুর ১২.৩০ মিনিটে পরলোক গমন করেন, “ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু”।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘ ৩০ বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিনাজপুর টেক্সটাইল মিলে তিনি চাকুরী করেন। শোকাহত পরিবারকে শোক ও সমবেদনা জানাতে আসেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি এ্যাড: মেহেরুল ইসলাম, সিপিবির জেলা সদস্য অমৃত রায়, সাংবাদিক ইউনিয়ন ২৯৩৬ এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ সহ আরো অনেক সদস্যবৃন্দ, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান লিটন, ঢাকামোড় ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, ক্ষেতমজুর নেতা ফিরোজ ভূঁইয়া, বীরগঞ্জ মডেল ক্লাব এর সভাপতি উত্তম শর্মা, সাংবাদিক বিকাশ ঘোষ,রামডুবি হাট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ ফরমান আলী, সাবেক চেয়ারম্যান অশোক কুমার রায়, সাংবাদিক, রাজনৈতি,সুশিল সমাজের নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তান সহ অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :