
মোজাম্মেল হক :
বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলায় ১১নং মরিচা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বারআউলিয়া বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় সভাপতিত্ব করেন ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফসিউর রহমান চৌধুরী নবাব। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।
জনসভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :