
মো,সোহরাব আলী, তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধ।
তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউপির অবসর জনিত গ্রাম পুলিশের রাজকীয় বিদায় অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
পঞ্চগড়ের তেতুলিয়ায় ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার মোঃ আব্দুল কাদের অবসর জনিত রাজকীয় বিদায় আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
বিদায়ী অনুষ্ঠানে মোঃ আশরাফুল ইসলাম চেয়ারম্যান ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আবু জাফর , ইউ, পি সদস্য,মোঃ হারুনুর রশিদ, মোছা আলেয়া বেগম প্রমূখ।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বলেন , আব্দুল কাদেরের কর্ম জীবনে সততা, নিষ্ঠার সাথে কর্ম জীবন শেষ করেছেন। তিনি সময়কে গুরুত্ব দিয়ে প্রতি দিন সবার আগে অফিসে আসতেন এবং গ্রাম পুলিশদের সঠিক সময়ে সঠিক ভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। তার কর্ম দক্ষতা সকলের কাছে প্রশংসনীয় বলেও তিনি জানান,। তিনি আরো বলেন
পঞ্চগড় জেলায় এই প্রথম কোন একজন সত্য নিষ্ঠাবান গ্রাম পুলিশকে আমরা বিদায় সংবর্ধনা দিতে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি।
দীর্ঘ ৪৩ বছর কর্ম জীবন শেষে তাকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেন , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম।
সাথে ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্যরা সহ স্থানীয়রা ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় রাজকীয় বিদায় পাওয়া আবদুল কাদের বলেন, এই মুহুর্তটা সারাজীবনের চাইতেও অন্য রকম পাওয়া। মানুষের সেবার জন্য চেষ্টা করেছি সর্বোচ্চ দায়িত্ব পালন করা যা নিজের পরিবারের মতো দায়িত্ব ছিলো।

এমন বিদায় সত্যি অনেক আনন্দের। এসময় তিনি আবেগতাড়িতভাবে সকলের প্রতি গভীর ভালোবাসা রেখে বলেন, আমাদের উচিত যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সুন্দর ভাবে পালন করা।
আপনার মতামত লিখুন :