
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা পালন করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আহবায়ক বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখা, আসাদুজ্জামান বাবু।
কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন চক মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আবুল কাশেম।
এ সময় আরও বক্তব্য রাখেন—
ঝড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর ইসলাম,
নিজপাড়া গ্রামডাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম,
ব্রাহ্মণ ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনোয়ারা পারভীন। সহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
সভায় উপস্থিত থেকে সহকারী শিক্ষকদের ৩ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা হক।
কর্মসূচি শেষে সহকারী শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের দাবি জানান।
এই কর্মসূচির আয়োজনে ছিল—
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ,
বীরগঞ্জ উপজেলা শাখা।
শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জোরালো আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :