
উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধি ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “শর্ত সাপেক্ষে ১০ হাজার টাকা করে ৩০১জন পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) বিকালে হ্যালো স্লামালাইকুম আমি যে থানার ভিতরে যে এই যে থানাটা সামনেই একবার মেন ভিতরে থানার সামনে মোটরসাইকেল কই বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম বলেন, “সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শর্ত সাপেক্ষে নগদ অর্থ প্রদান কর্মসূচি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একটি পরিবারের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে দেয়। সঠিক পরিকল্পনা ও সচেতনতার মাধ্যমে এই সহায়তা কাজে লাগাতে পারলে পরিবারগুলোর আয় বৃদ্ধি পাবে এবং তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নত হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে নানা ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মতো উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উপকারভোগীদের এই সহায়তা সঠিকভাবে ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান এবং সমাজের সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার সাধন দাস ও বাপ্পী জয়ধর, শ্যামলা কোড়াইয়া,ডরিস হাসদা,জুনিয়ার প্রোগ্রাম অফিসার মুক্তা রায়,স্পন্সরশীপ সিপি অফিসার সরলা মুরমু,স্পন্সরশীপ সিষ্টেম অফিসার মারসিয়া রজার সহ আরো অনেকে।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :